Scrolling Text
  • একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীন বরণ আগামী ২৪/০৯/২০২৬ রোজ বৃহস্পতিবার
  • একাদশ শ্রেণির ভর্তিতে ২য় বারের আবেদন শুরু

কলেজ পরিচিত

উচ্চ মাধ্যমিক পর্যায়ে গুণগত ও মানসম্মত এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করার জন্য বরিশাল মহানগরীর প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করা হয় বরিশাল শহরের ৫ম সরকারি কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল। মূলত: সাচিবিক বিজ্ঞানে ছাত্র-ছাত্রীদেরকে পারদর্শী করে গড়ে তোলা এবং পরবর্তীতে কর্মসংস্থানের ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার সুযোগ দানের উদ্দেশ্যে ১৯৬৪ সালে সারাদেশে তৎকালীন সরকার ১৬টি এ ধরনের প্রতিষ্ঠান স্থাপন করেন। ১৯৮০ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানগুলি পলিটেকনিক ইনষ্টিটিউটের সাথে একীভূত ছিল। পরবর্তীতে, ১৯৮১ সালে বরিশাল কমার্শিয়াল ইনস্টিটিউট এ রূপান্তর করা হয়। বরিশাল কমার্শিয়াল ইনস্টিটিউটকে যুগোপযোগীকরণের লক্ষ্যে ১২ মে ২০১৬ এক প্রজ্ঞাপন (স্মারক নং- ৩৭০০.০০০০.০৭০.০২.০৩৩.২০১৫৬৭৮) এর মাধ্যমে বর্তমান নামে রূপান্তরিত করে কলেজটিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন রেখে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপন জারির পরপরই এই কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত একঝাঁক চৌকস কর্মকর্তার পদায়ন দেওয়া হয় এবং শুরু থেকেই কলেজটি অত্যন্ত মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি যাত্রার অল্প সময়ের মধ্যে ব্যাপক সাফল্য অর্জন করে। কলেজটির এইচএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত ভাল।

Message From Principal

পরেশ সাগরের কোল ঘেঁষে আলেকান্দা সরকারি কলেজের অবস্থান। ‘হার্ট অব দ্যা টাউন’ বলতে যা বোঝায় বরিশাল শহরের ঠিক সেখানেই এই কলেজটি। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগে এই কলেজে শিক্ষার্থী ভর্তি করা হয়। আলেকান্দা সরকারি কলেজ আসলে একটি শিক্ষা পরিবার। আমরা মনে করি কেবল ক্লাসের মধ্যে পাঠদানের মাধ্যমে একজন শিক্ষার্থীর মানবিক গুণাবলি বিকাশ লাভ করে না। এ জন্য প্রয়োজন পাঠ প্রক্রিয়ার বাইরের জগতের সাথে নিবিড় যোগাযোগ। আলেকান্দা সরকারি কলেজ পাঠ প্রক্রিয়ার বাইরে শিক্ষার্থীদের মনোজগতের পরিবর্তনের জন্য বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে। তার মধ্যে উল্লেখ্য হলো- বুক রিভিউ, বিতর্ক প্রতিযোগিতা, ইংরেজি কনভারসেশন, বিজ্ঞানের আলোয় পৃথিবী দেখিসহ বিভিন্ন পত্রিকার প্রকাশ যেমন বিজ্ঞান বার্তা এবং সাহিত্য পাতা।
আলেকান্দা সরকারি কলেজে নিয়ম শৃঙ্খলার বিষয়টি একটু ভিন্ন রকম। সময়মত কলেজ ড্রেস পরে কলেজে আসা, ক্লাসের সময় ক্লাসে থাকা এবং সময়ানুযায়ী কলেজ থেকে বের হওয়া- এই নিয়মগুলো অত্যন্ত কার্যকর ভাবে বাস্তবায়ন করা হয়। আর এর সাথে রয়েছে বিভিন্ন প্রোগ্রামের সংযোজন। আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরাই হবে আমাদের অগ্রপথের সেনানায়ক।

প্রফেসর ড. মো: লিয়াকত হোসেন
অধ্যক্ষ
আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল

Date: 27-Sep-2026

Time: 04:06 PM

News
  • NOC for Nusrat Jahan, Associate Professor, Economics
    Readmore
  • NOC for Sulaiman Howlader, Associate Prorfessor, English
    Readmore
  • জনাব মোঃ শাহাদৎ হোসেন মৃধা, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান এর অনাপত্তি পত্র প্রদান
    Readmore
  • NOC for Md. Kamal Hossain, Assistant Professor, Philosophy
    Readmore
Top